তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : ‘অনুপম প্রজন্য গড়ার প্রত্যয়ে’ ঢাকাস্থ তিতাস উপজেলার এক ঝাঁক স্বপ্নচারী মানুষের সমন্বয়ে তিতাস ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে নৈতিকতা ভিত্তিক শিক্ষা-সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার বিকাশ: তিতাস উপজেলায় সংকট ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও অর্থসহ কুরআন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তিতাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আয়োজিত সভার সভাপতি মো. বিল্লাল হোসেন।

তিতাস ফাউন্ডেশন এর মহাসচিব মো. রাসেল আমিন এর সঞ্চালনায় সংগঠনটির উদ্দেশ্যে ও আগামীর কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ভাইস চেয়ারম্যান আমির, হোসেন, ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল, আওলাদ হোসেন, যুগ্ম মহাসচিব জাকারিয়া শরীফ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ সরকার, ইঞ্জি. মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহসীন মিয়া, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফ অভীক, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আফতাজুর রহমান প্রমুখ।