নিকলী কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে মাদকের টাকা জোগাতে আপন মামাতো ভাইকে ইমন মিয়া (১৫) নামে এক মাদকাসক্ত কিশোর নেশার টাকা জোগাতে তারই আপন মামাতো ভাই আজাদ নামে ২২ মাস বয়সের এক শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

শিশু আজাদকে অপহরণ করে ইমন কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় তার বন্ধু আব্দুর রহিম নিশাদের (১৬) নানার বাসায় রেখে শিশুটির মার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

২৬ শে মার্চ বুধবার ভোরে অপহৃত শিশু আজাদকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে ইমন মিয়া (১৫), আব্দুর রহিম নিশাদ (১৬) ও নুরুদ্দিন (৪০) ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে২৫ শে মার্চ কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে পূর্ব চাতল গ্রামে। অপহৃত শিশু আজাদ একই গ্রামের প্রবাসী সোহেল মিয়ার ছেলে।

শিশু আজাদের মা কল্পনা আক্তার জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিশু আজাদকে নিয়ে ইমন বাড়ির পিছনে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকাল ৩টায় ইমন একা বাড়িতে ফিরে আসে। ইমনের কাছে আজাদ কোথায় জানতে চাইলে সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তখন আমি ইমন ও বাড়ির অন্য লোকদের নিয়ে বিভিন্ন স্থানে আজাদকে খুঁজতে থাকি। এ সময় কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি । সন্ধ্যা ৬ টার দিকে আমার মোবাইলে একটি ইমু নম্বর থেকে ভিডিও ফোন দিয়ে আমার ছেলেকে দেখায় এবং ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি আমি লিখিতভাবে কটিয়াদী থানায় অবহিত করলে পুলিশ আমার স্বামীর বোনের ছেলে ভাগিনা ইমনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যানুযায়ী কিশোরগঞ্জ সদরের একটি বাসা থেকে বুধবার ভোরে আজাদকে উদ্ধার করা হয়।