নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ১২টার দিকে মিতু ভূইয়ার ভুট্টাখেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শিবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য সারোয়ার হোসেন থানায় খবর দেয়। লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম পাশ^বর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কালিয়াব আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
শিবপুরে যুবকের লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।