নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত আখ্যায়িত করে অবিলম্বে এসব প্রস্তাব ও কমিশন বিলুপ্তির দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই প্রস্তাবনার মাধ্যমে একটি শ্রেণী দেশের ধর্মীয় ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে।