বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে আর্থিক অনুদান দিল জামায়াত নেতৃবৃন্দ। ঈদের দ্বিতীয় দিন বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগ চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড সিরাজ মিয়ার পুরাতন বাড়ির পৌর বিএনপি মৃত নেতা হেলাল উদ্দিন মাসুদ (মেন্ডেলা মাসুদ) এর ছোট ছেলের (৪) শারীরিক সমস্যা অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদানে জামায়াত নেতৃবৃন্দ এগিয়ে আসেন। এসময় পরিবারের খোঁজ খবর নেন।
এর পরে একই বাড়িতে বিএনপি সাবেক চৌমুহনী পৌরসভা সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ সাদেক উল্ল্যার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
চৌমুহনী শহর জামায়াতের আমির মোঃ জসিম উদ্দিন। চৌমুহনী শহর শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম, সহ সভাপতি ইমাম হোসেন সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।