খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক। সম্প্রতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলার ১১০জন প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সৌজন্যে এসব অসহায় পরিবারের মাঝে বিতরণকৃত ঈদসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ৫০০ গ্রাম, গুড়ো দুধ ২৫০ গ্রাম, সয়াবিন তেল ১ লিঃ, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, গরম মসলা ১০০ গ্রাম, ঘি ২৫০ গ্রাম, নুডলস ২প্যাকেট, বাদাম ১০০ গ্রাম, কিসমিস ১০০ গ্রাম।

সময় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খাগড়ছড়ি জেলা পুলিশ সুপার(এসপি) মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাশক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, ইউএনও খাগড়াছড়ি সুজন কান্তি দে, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, সভাপতি খাগড়াছড়ি প্রেসক্লাব তরুণ কুমার ভট্টাচার্য্য, সেক্রেটারি খাগড়াছড়ি প্রেস ক্লাব এইচ এম প্রফুল্লসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বিতরণ অনুষ্ঠানে আগত মেহমানগন বলেন, ঈদে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ধনী-গরীব সকলেই ঈদের খুশিকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়ার মানসে আজকের এ সামান্য উপহার।