মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় অবস্থিত বিক্রমপুর মডেল স্কুল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন বৃত্তি পেয়েছে।

১২ জুলাই (রবিবার) এ ফলাফল প্রকাশিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জামায়াত ইসলামের মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এ.কে.এম. ফখরুদ্দীন রাজী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

এ.কে.এম. ফখরুদ্দীন রাজী এক প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”