সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে শতাধিক কৃষক কৃষাণীরা এতে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খকামার বাড়ি সিরাজগঞ্জ আঃজাঃমুঃ আহসান শহীদ সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমির হামজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস প্রমুখ।