কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় এনএস আই এ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক আমিনাকে গ্রেফতার করেছে। গত ২১ এপ্রিল এনএস আই এর তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনএস আই পরিচয় দানকারী প্রতারক মোঃ আমিন হোসেন (১৯) কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। গত ২২ এপ্রিল মঙ্গলবার সাতক্ষীরা ডিবি পুলিশ মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।