গাঁজা সহ দুই নারীকে গ্রেফতার
বটিয়াঘাটা খুলনা : বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০পিচ ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ দুই নারীকে হাতেনাতে আটক করেছে। ধৃতরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাইয়ুম হাওলাদার’র স্ত্রী রোকসানা খাতুন (৪২) ও একই এলাকার ইমন হাওলাদার’র নাবালিকা স্ত্রী মোছাঃ শাম্মী (১৪)। এদের মধ্যে রোকসানা খাতুন এর কাছ থেকে ৭৫গ্রাম গাঁজা থাকার অপরাধে মোবাইল কোটের মাধ্যমে ১বছর বিনাশ্রম এবং ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোছা শাম্মি( ১৪) এর কাছ থেকে ১০ পিচ ইয়াবা পাওয়ায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
অবৈধ জ¦ালানি তেল জব্দ
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাক পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
এ প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযানকালে দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল এবং ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার বলেন, ওই দোকান থেকে অবৈধ ভাবে মজুদ করা প্রায় ১৪দশ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সমন্বয় সভা
মোংলা বাগেরহাট : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবন অঞ্চলের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। এর মধ্যে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, মৎস্য আড়তদার ও মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরা উল্লেখযোগ্য।
খাস জমি উদ্ধার
উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উ”েছদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়।
পিঠিয়ে হত্যার অভিযোগ
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জের আগলার ছাতিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. মিঠুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. মিঠুন ছাতিয়ার কিম্মত আলীর ছেলে।
নিহতের বড় ভাই মো. আকতার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠুকে মারধর করেন স্থানীয় হান্নান, বোরহান, রাকিবসহ তাদের লোকজন। পরে আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা নেওয়া পথে মারা যায় মিঠু। লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। জিজ্ঞাসবাাদের শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
মসজিদের মটর চুরি
শ্রীপুর (মাগুরা) : মাগুরার ঐতিহ্যবাহী আল আমিন ইয়াতিম খানা মসজিদের মটর ১১ এপ্রিল শুক্রবার রাতে চুরি হয়ে গিয়েছে।
মসজিদের সহসভাপতি ও প্রধান খতিব অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান- ১১ এপ্রিল শুক্রবার দিনগত রাতে মসজিদের উত্তর পার্শ্বে ওযুখানার পুরো সেটসহ মটরটি গভীর রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে, যার পরিপেক্ষিতে ইয়াতিম খানা, হিফজখানার শিক্ষার্থী ও মসজিদের মুসুল্লিদের খুবই অসুবিধা হচ্ছে।
আলোচনা সভা
কালাই (জয়পুরহাট) জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরো জোরদার করার লক্ষ্যে ১০ এপ্রিল শুক্রবার সকালে কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে কালাই উপজেলা প্রশাসন এবং জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। তিনি বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম। তাঁরা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন শামীম আরা , উপজেলা নির্বাহী অফিসার, কালাই। তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।