মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মামার হাতে ভাগ্নে খুন হয়েছে। ২৩ এপ্রিল দুপুর ১টায় কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোঃ কাশিম (৩৫) ফিশিংবোট শ্রমিক। তিনি ওই এলাকার মোঃ কালামিয়ার পুত্র।
নিহত কাশিমের ভাই ও স্ত্রী অভিযোগ করে বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে কাশিমের সাথে তার আপন মামা মো.গফুর ও গফুরের অপর ভাই হাছন আলীর সাথে কথা কাটাকাটি হয়।