নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঈদুল আযহার অস্থায়ী গরুর হাটের ডাক নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় বিএনপি'র সন্ত্রাসীরা।

হামলার নেতৃত্ব দেন বাবুল আলম তালুকদার, ইশতিয়াক আহমেদ বাবু, সুলেমান কবির পাপ্পু, তুরাগ সহ স্থানীয় কর্মীরা।

উক্ত হামলায় আক্রান্ত হয় খলিশাউড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শফিউল্লাহ, আগিয়া ইউনিয়ন সভাপতি মাহফুজুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী, এরমধ্যে ৬ জন গুরুতর আহত হয় এবং ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।