সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে। মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে। বেড়িবাঁধ ভাঙন প্লাবিত এলাকা পরিদর্শনকালে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার,বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্ট কর্নেল নাবিদ। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহ-সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম,সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ সেক্রেটারি শাহ অহিদুজ্জামান শাহিন, প্রভাষক শাহজাহান,সমাজ কল্যান সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, এবিএম আলমগীর পিন্টু, আনুলিয়া জামায়াতের আমীর মাওলানা হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা আঃ রশিদ,খাজরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আঃ রশিদ, মাওলানা আঃ কাদের,মাস্টার আবু দাউদ, মনিরুজ্জামান নয়ন, সিপিপির আঃ জলিল, হাফেজ আব্দুল্লাহ, আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ॥ ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা
Printed Edition