বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার শূরা ও কর্মপরিষদ সদস্য, ওলামা বিভাগের সভাপতি মো. কামরুজ্জামান মুন্সী ও পাবনা সদর উপজেলার সদস্য (রুকন) আবু দাউদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মো. কামরুজ্জামান মুন্সী ও আবু দাউদের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের দুইজন ভাইকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মো. কামরুজ্জামান মুন্সী গোপালগঞ্জ জেলার নিজ বাড়ীতে হার্ট অ্যাটাক করে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে ৫২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। গতকাল বাদ আছর গোপালগঞ্জ জেলার নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এবং আবু দাউদ হার্ট অ্যাটাক করে ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টায় ৩৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৯ এপ্রিল সকাল ৯টায় নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে বাসুদেব কবরস্থানে দাফন করা হয়েছে।