গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমির প্রাক্তন শিক্ষক ইমামুল হক মাস্টারের ইন্তিকালে কেন্দ্রীয় নায়েবে আমীর মজিবুর রহমান শোক বার্তা দিয়েছেন।

শোকবার্তায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইমামুল ইসলাম মাস্টার একজন দায়ী ইলাল্লাহ, এবং ইসলামী আন্দোলনের কর্মীদের অভিভাবকতুল্য একজন গুণী ছিলেন। তিনি ইসলামী আন্দোলন সম্প্রসারণে আন্তরিক ভূমিকা পালন করেছেন ও নেতা কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন যা ইনসাফপূর্ন সমাজগঠনে প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

উল্লেখ্য ইমামুল ইসলাম মাস্টার মঙ্গলবার বিকেলে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।