সাভার সংবাদদাতা: সাভারে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সাতটি পরিবারকে ঈদ উপহার দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখা। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকায় বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ করেন ঢাকা ১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।
ঈদ উপহার বিতরণ শেষে হাসান মাহবুব বলেন, জুলাই আন্দোলন মৃত্যুবরণকারী ও আহতরা আমাদের সম্পদ। জামায়াত সব সময় তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জামায়াতের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়েছে। জুলাই আন্দোলনে স্বজন হারানো পরিবারে এবার অন্যরকম ঈদ পালন করবে। আমরা তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আজিজুর রহমান।