টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি কলেজপাড়া ঈদগাহ মাঠের মিনারের কাজের শুভ উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ রবিউল আওয়ার লাভলু।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে কলেজপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়।
কলেজপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো. তারা মিয়ার সভাপতিত্বে ও কলেজপাড়ার কৃতি সন্তান মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল প্রমুখ।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবীন, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খারেদ মাহবুর রাসেল, কলেজপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মনজুর আলীসহ অত্র এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।