ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় ঈদ পুনর্মিলনী উৎসবে এসো স্মৃতির গ্রামে, মিলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার শপথ নিলেন গ্রামবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের আভা অফিস মাঠে দিনব্যাপী বিভিন্ন রকমের আয়োজনে এই শপথ নেন জুঙ্গুরদীবাসী।
এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় মিলিত হন সকলে।
এ সময় ওই গ্রামের দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।
এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান, সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বাবলু, ডা. মঈনুল হাসান আবিদ, ডা সাইফুল্লাহ্ আল নোমান, আব্দুল আওয়াল মিয়া, রেজাউল করিম সেলিম, মো. ফেরদৌস মুন্সি, মো. হেলাল উদ্দিন হেলাল, আজাদ মুন্সি, হোসাইন মাহমুদ, আরমান আহমেদ, ইখলাস মুন্সি, আইয়ুব মুন্সি, রবিউল ইসলাম লিখন, এহসানুল হক, আশিকুর রহমান প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে পরবর্তীতে ক্রিকেট খেলাসহ বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলার আয়োজন করেন আয়োজকরা। যাতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২রা এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের নিয়ে চুয়াডাঙ্গার বেগনগর কিন্ডার গার্টেন স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও হাড়িভাঙ্গা অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মেডিকেলের সাবেক শিবির সভাপতি ডা. নাজমুল আরেফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ও ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সরোয়ার মুজাহিদ, ঢাকা কাফরুল থানা জামায়াতের সেক্রেটারি আবু নাহিদ ও শিবিরের রাজশাহী জেলার সাবেক সভাপতি ও জীবননগর কলেজের সহকারী অধ্যাপক খাইরুল বাশার প্রমুখ। অনুষ্ঠান শেষে হাড়িভাঙ্গা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ
শনিবার বিকালে বাচামারা উচ্চ বিদ্যালয় হল রুমে মোঃ করিম গাজীর সভাপতিত্বে হাফেজ মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওঃ মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রচার ও মিডিয়া ও কর্ম পরিষদ সদস্য জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা হাফেজ মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইমরান হোসাইন, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবুল বাশার মাস্টার প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশন করেন সাংস্কৃতিক সংসদ মানিকগঞ্জ এর পরিচালক এ্যাডঃ এস এম ফেরদৌস।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ)
গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ওয়ালফেয়ার স্ট্রাট মিলনায়তনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমযান আলী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল বারী রিয়াদী, কিশোরগঞ্জ জেলা আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলান আজিজুর রহমান ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি শামছুল আলম সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, প্রভাষক জাহাঙ্গীর আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম, শিবিরের জেলা সাবেক সভাপতি ড. জহিরুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি মাহফুজুল হক মাছুম ও শিবিরের জেলা সােেবক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ)
বুধবার (২ এপ্রিল/২৫) রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, আজকের এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি হবে। আর এই সেতুবন্ধনের জন্য এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্ব বহন করে। ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তুলে।
দীর্ঘদিন পরে সাবেক শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসজুড়ে উৎসবে পরিণত হয়। এ উৎসবে অংশ নেয় প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে বন্ধু-বান্ধবীদের পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণে ফিরে যান কৈশোরের দিনলিপিতে। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাংক কর্মকর্তা রূপন তেওয়ারী বলেন, কর্মব্যস্ত জীবন সেখানে প্রাণ আছে স্পন্দন নেই। এখানে আসা মানেই জীবনের সেই স্পন্দনকে খোঁজে ফেরা, হাত পেতে নেয়া। নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া। এ উৎসবকে প্রান্তবন্ত করতে আয়োজন করা হয় সিজন-২ মিনিবার ফুটবল টুর্নামেন্টের আসরে অংশ নেয় ২৮টি ব্যাচের শিক্ষার্থী। ফাইনালে অংশ নেন সিনিয়র গ্রুপে ২০০৯ব্যাচ বনাম ২০১০ব্যাচ ও জুনিয়র টিমে ২০১৯ব্যাচ বনাম ২০২১ব্যাচ।
স্মৃতিচারণ ও এ উৎসবে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউপি সদস্য মো. নুরুল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক নয়ন। স্বাগত বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. মিজবাহ উদ্দিন, সাবেক শিক্ষার্থী রূপন তেওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমীরুল ইসলাম ভূইয়া মনি, ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট জিতেন্দ্র বর্মণ, কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক শামীম আনোয়ার।
স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী রুপন তেওয়ারী, মিজানুর রহমান মাসুদ, মোমিনুর রহমান, জেবিন মিয়া, মোহাইল হোসেন, মেহেদী হাসান বিপুল, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন সোহাগ, সাজ্জাদুল ইসলাম রমক, শাকিল আহমেদ, সুমন মিয়া প্রমুখ।
রায়পুরা (নরসিংদী)
মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার হাসনাবাদ ছগিরিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দিন। রায়পুরা উপজেলা পশ্চিমাঞ্চল শাখার জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আদিল ভূঞার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এট্রনি জেনারেল ইউসুফ আলী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওয়ালিউল্লাহ, নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও রায়পুরা সদর থানার আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ইসমাইল হোসেন, রায়পুরা পশ্চিমাঞ্চল ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফাহাদ হোসেন, দৈনিক সংগ্রামের সাংবাদিক একে এম রেজাউল করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
চিরিরবন্দর, দিনাজপুর
মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা কার্যালয়ে স্থানীয় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় টিম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা। উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ। পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান, ঢাকা মোহাম্মদপুর থানা আমীর সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চান্দিনা (কুমিল্লা)
মঙ্গলবার (পহেলা এপ্রিল) চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল হালিম মিয়াজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মুস্তফা শাকেরুল্লাহ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উপজেলা সভাপতি একেএম শামসুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কুতুব উদ্দিন বখতিয়ার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান আসিফ, মাওলানা বেলাল সরকার, জয়নাল আবেদিন ভূঁইয়া, ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান, চান্দিনা উপজেলা সভাপতি মিজানুর রহমান, নবাবপুর সাথী শাখার সভাপতি আবু হানিফ, ইলিয়টগঞ্জ শাখার সভাপতি মোশাররফ হোসেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী মো সাইফুল্লাহ প্রমুখ।
এ ছাড়াও নিকলী উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মু. আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু. রমজান আলী, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম। বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মু. হাবিবুর রহমান, কারার লোকমান হোসেন, মু. মতিউর রহমান, মাওলানা আরিফ খান, মু. শফিকুর রহমান, অধ্যাপক মু. হাবিবুর রহমান প্রমুখ।
বাজিতপুর উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মু ইয়াকুত আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু. রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, উপজেলা নায়েবে আমীর ফারুক আহমদ প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কান্দাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও প্রচার বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানা শূরা ও কর্মপরিষদ সদস্য গেয়াস উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট সদর সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, বটতলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর, দৌলখাঁড় ইউনিয়ন সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদীন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজী, ৭নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ওহিদুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি সাহাব উদ্দিন শিহাব, ৯নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াছিন, ছাত্রশিবির দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি মেজবাহ মিয়াজী, জামায়াত নেতা মাহবুবুল আলম লাতু, মুক্তার হোসেন, জহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়নের উদ্যোগে কয়েকটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ঢেউটিন উপহার প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক-বর্তমান সাথী ও সদস্যদের সম্মানে ঈদ পুনর্মিলনী বুধবার সকালে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা বিশিষ্ট শিল্পপতি ডক্টর মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গামাটি জেলা সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম, ঢাকা দারুস সালাম থানা আমীর হাকিম আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়েত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির আহমেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির সাবেক কার্যকরী পরিষদ সদস্য আবু হানিফ মোহাম্মদ নোমান, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ হামদুল্লাহ আল মেহেদী, ডাক্তার বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ইসরাইল মজুমদার, কুমিল্লা মহানগর সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, নাঙ্গলকোট উপজেলা সদর শিবির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।
সাদুল্লাপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থী ও গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) বিকাল ৫ ঘটিকায় ঢোলভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার ৭ ও ৮ নং ওয়ার্ড এর উদ্যোগে ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলামের সহযোগিতায় উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, বায়তুলমাল সম্পাদক লোকমান হোসেন, পলাশবাড়ী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার। শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মো. শাওন, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সেক্রেটারি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি সামিউল্লা সলিল প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের টিম সদস্যসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি এবং অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট (কুমিল্লা)
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর অতিরিক্ত দায়রাজজ সাইফুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া।
ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল কবির সুফল ও ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সি.আই.পি গোলাম কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, আবুল খায়ের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, সমাজ সেবক গোফরান মিয়াজি, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইঞ্জিনিয়ার সাইমুম ভূঁইয়া, বেলাল হোসেন মহাজন প্রমুখ।
অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ন ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, ২৪ এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদ্রাসার হাফেজদের সম্মানি অর্থ প্রদান করা হয়।
(হালুয়াঘাট) ময়মনসিংহ
বৃহস্পতিবার হালুয়াঘাট চলন্তিকা ভবনের তৃতীয় তলায় হালুয়াঘাট উলামা কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচির মধ্যে ছিল, দারসুল কুরআন ও হাদীস পেশ, ২৪ - ২৫ অর্থ বছরের বাজেট পেশ, বিগত বছরের আয় - ব্যয়ের হিসাব অনুমোদন, প্রশ্নোত্তর পর্ব , মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি অধ্যাপক খালেদ আহমদ শামসুল আলম পনির, জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও বিদায়ী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম শেখ। দারসুল কুরআন পেশ করেন মহিষলেটি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল হান্নান উস্তর আলী। দারসুল হাদীস পেশ করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম বাশার।
নীলফামারী
বুধবার (২ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
নীলফামারী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আযাদের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
এছাড়া বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ মুছা ও সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান।
নাইক্ষ্যংছড়ি
সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সদর ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মওলানা ওমর ফারুক সিরাজি।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক ও বর্তমান দায়িত্বশীল গণসংগঠনের বিগত সরকারের সময় বিভিন্ন প্রকার নির্যাতন ও হয়রানির স্মৃতিচারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা রফিক বশরী, প্রফেসর সেলিম, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি ও বান্দরবান জেলার সহ-সভাপতি রফিক আহমদ, সাবেক সেক্রেটারি ও জেলার ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোতাহেরুল হক, নাইক্ষ্যংছড়ি উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাবেক সভাপতি মাওলানা ছৈয়দ কাশেম, সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি।