নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের দিকনির্দেশনায় এসআই রহিম নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার কৃত সাইফুল ইসলাম উপজেলার ৫ নং সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে তার বিরুদ্ধে মদক পাচার এর অভিযোগ রযেছে বলে জানান স্থানীয়রা

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হবে।