চুয়াডাঙ্গা জেলার, জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী খয়ের হুদা গ্রামে ঈদ পুনর্মিলনী উৎসবে এসো স্মৃতির গ্রামে, মিলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার শপথ নেয় গ্রামবাসী।

প্রধান অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ জামায়াতের ব্যবসায়িক বিভাগের সভাপতি মো. সাইফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, আমরা গ্রামের সবাই ভাই ভাই। আমরা রক্তের টানে গ্রামে এসে মিলিত হই দুই ঈদে। এ বন্ধন অটুট থাকুক এ কামনা করি। আমরা এখানে মিলেছি ভ্রাতৃত্বের বন্ধনে। আমরা চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রামে-গঞ্জে, পথে-প্রান্তরে ছড়িয়ে পড়ুক। এ জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এ দায়িত্ব আপনাদেরকে বেশি পালন করতে হবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জামায়াতে ইসলামীর। তাই এখন আর আমাদের বসে থাকার সুযোগ নেই। আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ডি কে ইউনিয়ন আমীর মো. আব্দুর রহমান মল্লিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কে ডি কে ইউনিয়ন সভাপতি মো. মকবুল হোসেন, কে ডি কে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন মো. জুলকার নাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গার্মেন্টস বিভাগ প্রমুখ।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।