কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সদ্য চালু হওয়া মিড ডে মিলে নি¤œমানের খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। সরকারের মিড ডে মিল কর্মসূচির আওতায় উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২৮৯ জন শিক্ষার্থীদের জন্য সরকারি ছুটি বাদে প্রতিদিন মানসম্মত খাদ্য সরবরাহ করার কথা ঠিকাদারী প্রতিষ্ঠানের। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূর করার জন্য মানসম্পন্ন পুষ্টিকর খাবার প্রদানের নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। এসব খাবারের তালিকায় রয়েছে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার। সূত্রে জানা যায়, কাউখালী উপজেলায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে।

কিন্তু সরকার নির্দেশিত খাবার পরিবেশন না করার অভিযোগ উঠেছে এদুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব নি¤œমানের খাবার সরবরাহের অভিযোগের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারো মন্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান প্রচন্ড গরম ও দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলে পরিবহন বিলম্বের কারণে খাদ্যের গুণগত মান খারাপ হয়ে যায়। তিনি আরো বলেন, অনেক সময় উদ্বৃত্ত ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ গুলো আমরাও পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে ৩ দিন ডিম ও ১২০ গ্রাম বন রুটি, ১ দিন রুটি ও ২০০ গ্রাম টঐঞ দুধ এবং ১ দিন ৭৫ গ্রাম বিস্কুট ও কলাসহ মওসুমী ফল শিক্ষার্থীদের দেয়ার কথা রয়েছে।