হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে অবৈধভাবে ভোজ্যতেল মজুদের অভিযোগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে একটি আবাসিক ভবনের ভেতরে “আলম এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তেলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এনে অতিরিক্ত মজুদ করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগও প্রমাণিত হয়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং মজুদকৃত তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে তেল মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।