চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার মহিচাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এবং শনিবার (২৯ শে মার্চ) বাড়েরা ইউনিয়নের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
মহিচাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে ২৪ টি ছাগল ও ২ টি সেলাই মেশিন এবং বাড়েরা ইউনিয়নের উদ্যোগে ৬ টি ছাগল ও ৩ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, মহিচাইল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল হক, বাড়েরা ইউনিয়নের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জামিরাপাড়া মিম হে দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আবুল হাসেম, মহিচাইল ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক নাছির উদ্দিন মজুমদার। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মহিচাইল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার, মাওলানা রবিউল্লাহ সিদ্দিকী, ৩ নং ওয়ার্ড মেম্বার রুহুল কবির লিটন, বাড়েরা ইউনিয়ন পেশাজীবি সংগঠনের সভাপতি কবির হোসেন মিয়াজী, গড়ামারা ইউনিট সভাপতি মিজানুর রহমান মোল্লা প্রমুখ।