মুফতি আমীর হামজা বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিষ্ট দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। এখন নব্য ফ্যাসিষ্টও তা করছে। কিন্তু আমরা তা করতে দিবোনা। আমরা দেশের জন্য জনগণের কল্যানে কাজ করছি, করবো। বাধা আসলেও তা অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে আমরা উন্নয়নমূলক কাজে এগিয়ে যাবো।
কুষ্টিয়ার হরিপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে প্রধান আলোচক হিসাবে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
অনুষ্ঠানে মুফতি আমীর হামজা আরোও বলেন, আমরা যখনই যে কাজে আগাচ্ছি সেটাতেই বাঁধা দিচ্ছে। কুষ্টিয়া জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তাদের বদলী করা হচ্ছে।
এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তারা কর্মকর্তাদের বদলী করছে কিন্তু আমাদেরকে কেউ বদলী করুক। এটি কেউ পারবেনা। কুষ্টিয়া ৪টি আসনের মধ্যে ৩টিতে আমরা। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। জনগণকে সাথে নিয়েই আমরা কাজ করবো। আমরা উন্নয়নে বিশ্বাসী। আগামী ৫ বীএ উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ।
জামায়াতের হরিপুর ইউনিয়ন আমীর মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ জামায়াতের চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: রায়হান আলি কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শামসুজ্জামান জুয়েল সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের একক প্রাথী মাওলানা শরিফুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
জামায়াতের আমীর বলেন,হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান নমিনি মাওলানা শরিফুল ইসলাম এর জন্য কাজ করুন। তিনি হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান নমিনি।