সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চবিদ্যালয়ের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা। বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে সুলতান আহমেদ, মঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, জমশেদ আলী অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মুনছুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

পাঙ্গাশিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক হোসেন বলেন, আমি উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কের সাথে পরামর্শ করে ৩ জনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছি, তারপর আর কিছু জানা নাই।