সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন। অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বুধবার (২৬মার্চ) সকালে তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পুষ্পস্তবক অর্পণের শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে সকাল ৮:০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত, আকাশে বেলুন ও ফেস্টুন ব্যানার উড্ডয়ন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
প্যারেড অধিনায়ক কেশবপুর থানার উপপুলিশ পরিদর্শক আবির হোসেন এর নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসারভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারী, আধা সরকারী স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মনোজ্ঞ কুচকাওয়াজ অংশগ্রহণ করেন।
গাবতলী, (বগুড়া): বাংলাদেশ জামায়াতে ইসলামী গাবতলী উপজেলা শাখা কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল হাকিম সরকার। এ সময় তিনি তার আলোচনায় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ স্বাধীনতার আসল স্বাদ গ্রহণ করতে পারবে। বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন, নিরাপদ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়। বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা ও অধিকার আদায়ের জন্য জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী মাওলানা আব্দুল মজিদ। এছাড়াও উপজেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, অধ্যাপক সিরাজুল ইসলাম সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল জীবিত মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের জন্য দোয়া করেন।
গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ভিসির পক্ষে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন এবং প্রধান ফটকসহ বিভিন্ন অফিস ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাযের পর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (২৬ মার্চ ২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইনস্টিটিউটের সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
পরে ব্রি মিলনায়তনে এক আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। সভায় সভাপতিত্ব করেন ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ ২০২৫) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের আয়োজন করা হয়।
সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর থেকে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ভিসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, আবাসিক হলের প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সিংড়া (নাটোর)
যথাযোগ্য মর্যাদায় নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় সিংড়া স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রাজারহাট
বুধবার কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। একই সঙ্গে ঠাঁটমারী বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। এ সময় শহীদের স্বরণে পৃথক পৃথক ভাবে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করেন রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব রাজারহাট, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, ইলেকট্রিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
মোরেলগঞ্জ, (বাগেরহাট)
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করা হয়েছে। বুধবার সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে উপজেলা নব্বইরশি মুক্তিযোদ্ধা স্মৃতি বিজয় স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের ব্যাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।