সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ি মা ও শিশু হসপিটালে পল্লী চিকিৎসকদের সম্মানে প্রীতিভোজ ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ মে) বেলা ১২টায় সোনাইমুড়ী বাইপাস সড়কে অবস্থিত হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম কর্পোরেশনের স্বত্বাধিকারী, হাসপাতালের চেয়ারম্যান হারুন অর রশিদ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মাও. হেফজুর রহমান, হসপিটাল মালিক সমিতির সভাপতি ডা. মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আরেফিন জাফর, হসপিটালের আরএমও ডাঃ ফারহানা ইয়াসমিন, বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক ডাঃ মমিন উল্যাহ চৌধুরী।

অনুষ্ঠানে সোনাইমুড়ীর প্রত্যন্ত অঞ্চলের ২ শতাধিক পল্লী চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

নব উদ্যোমে নব সাজে, নতুন ও আধুনিক চিকিৎসা সামগ্রী নিয়ে যাত্রা শুরু হয়েছে সোনাইমুড়ী মা ও শিশু হসপিটাল।

অনুষ্ঠানে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বলেন, আমরা জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পিত সেবা প্রদান করবো।