বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার নবাবগঞ্জ উপজেলার রুকন গোলাপগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রাম নিবাসী মোকছেদ আলী (৭৫) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তার ইন্তিকালে শোকবার্তা প্রদান করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।