বিদায় সংবর্ধনা
খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন জান্নাতুল আফরোজ স্বর্ণা। বুধবার বিকেলে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক মো. ফিরোজ সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসক বলেন, জান্নাতুল আফরোজ স্বর্ণা আন্তরিকতা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। আগামীতেও নিজ কর্মক্ষেত্রে একই ধারাবাহিতকতা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেসিসি-কে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে প্রশাসক সকলকে সেবামূলক মনোভাব নিয়ে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
২০২২ সালের ২১ আগস্ট তিনি খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন এবং গত ১৭ এপ্রিল তাকে বদলীপূর্বক বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রশাসক সদ্য বিদায়ী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, আর্কিটেক্ট রেজবিনা খানম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম ও মুহাম্মদ আনিচুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার সহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান এবং বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কালেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল মাজেদ মোল্যা।
মানববন্ধন
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় মাদরাসার জমি জবর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর-বালানগর পাকা সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মাদরাসার মাঠ দখল করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনোদনের জায়গা বিনষ্ট ও পরিবেশ নষ্ট করে প্রতিপক্ষ কয়েক বার জমি দখল করতে চেষ্টা করে ব্যর্থ হয়। এবারে পাঠাগার নির্মাণের নামে জমি দখল করতে পুনরায় চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে মানব বন্ধনের পর বিকালে জমির মালিকান দাবি করে অবসর প্রাপ্ত ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ জিল্লুর রহমান বিকালে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করেছেন। আনিত অভিযোগ অস্বীকার করে ওই জমি তার শ্বশুর একই গ্রামের শরীফ উদ্দিন মন্ডলের দাবি করেন। এবং জমিটি তার স্ত্রী শামীমা ওয়ারিস সূত্রে বলে সংবাদ সন্মেলনে দাবি করেন।
জানা গেছে, ১৯৫৪ সালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের স্থানীয় লোকজন ইসলাম শিক্ষার জন্য একটি মাদরাসার স্থাপন করেন। তৎকালীন সময়ে এলাকার লোকজন মাদরাসা স্থাপনের জন্য জমি দান করেন। তখন থেকেই মাদরাসাটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে। গোপালপুর জেএল নং ৪২৪, আরএস খতিয়ান নং ১৫৩, দাগ নং ৩২৩, রকম ছাড়াবাড়ি, পরিমান ৩২ শতাংশ। উক্ত জমির চারজন মালিকের মধ্যে তিনজন অত্র মাদরাসার জন্য ২৬ শতাংশ জমি দান করেন। বাঁকী ৬ শতাংশ জমি ভবানীগঞ্জ ফাজিল ম্মাতক মাদরাসার অধ্যক্ষ জিল্লুর রহমান ক্রয় করে ভাগবাটোয়ারার মাধ্যমে ভোগদখল করেন।
কৃষকের মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর এলাকায় বজ্রপাতে মিলাদ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরের পাগুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলাদ মিয়া একই এলাকার তাজুদ মিয়ার ছেলে। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, মিলাদ মিয়া সহ তার বাবা ও প্রতিবেশী কয়েকজন একসাথে বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বৃষ্টির সাথে বিকট আওয়াজে বজ্রপাত হয়। এতে মিলাদ মিয়া ঢলে পড়েন। সাথে থাকা লোকজন তাৎক্ষণিক উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেন্টাল রোগীর চিকিৎসা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে ডেন্টাল চেকআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা রোগী দেখেন বিশিষ্ট ওরাল ও ডেন্টাল বিশেষজ্ঞ ডা.শাহরিয়া জাহান সিনথি। ত্রিশাল বড় মসজিদ রোডে আইডিয়াল একাডেমী ত্রিশাল ক্যাম্পাসে শতাধিক রোগীর দন্ত পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। উপস্থিত রোগীদের প্রত্যেককে সেনসোডাইন কোম্পানীর পক্ষ থেকে একটি করে টুথপেস্ট বিনামূল্যে দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে ৩ শিক্ষক ও ১২ শিক্ষার্থী নিয়ে চলছে এক প্রাথমিক বিদ্যালয়। উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে শিক্ষকরাও যাচ্ছে না নিয়মিত। প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং না থাকার কারণে এমন অবস্থা হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সরজমিনে গেলে, দুপুর ১টার দিকে দ্বিতীয় শিফটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিপুলা আক্তারসহ তিন শিক্ষিকাকে পাওয়া যায়। এ সময় তৃতীয় শ্রেণীর ৬জন,চতুর্থ শ্রেণির ২ জন এবং ৫ম শ্রেণির ২ জন শিক্ষার্থী ক্লাসে পাওয়া যায়। অপর দিকে দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে, ৪ শিক্ষকের মধ্যে ২ জন রয়েছেন ছুটিতে, ২য় শিফটে ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন পাওয়া গেছে। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শিফটে ১১৭ জনের মধ্যে পাওয়া গেছে ৪২ জন। তবে তিন শিক্ষকের মধ্যে পাওয়া গেছে ২ জন। লাছারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে ৪ শিক্ষকের মধ্যে ২ শিক্ষকে উপস্থিত পাওয়া যায়।
খাবার বিতরণ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চলমান এস.এস.সি ও সমমাননা পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ঠান্ডা পানীয়, স্যালাইন ও খাবার বিতরণ করা হয়েছে। সাবেক বিগ্রেডিয়ার জেনারেল শামছুল ইসলাম শামস সূর্য্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সার্বিক তত্ত্ববধানে বৃহস্পতিবার নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে উক্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য কেন্দ্রের বাইরে বসার সু-ব্যবস্থার পাশাপাশি খাবার বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক উক্ত কর্মসূচিকে সাধুবাদ জানান। অভিভাবকগণ জানান, ইতিপূর্বে কোন পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য এরকম সু ব্যবস্থা করতে দেখা যায়নি। এ বিষয়ে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। এছাড়া বিএনপি সব সময় মানুষের সু:খে-দু:খে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, ইনশাল্লাহ। উক্ত বিতরণ কর্মসূচী বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী নান্দাইল উপজেলা, পৌর ও কলেজ শাখার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন
বগুড়া অফিস: আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে। বৃস্পতিবার দুপুরে শহরের ঐতিহাসিক সাতমাথায় আমার দেশ পাঠক মেলা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, এফ শাহজাহানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। স্থানীয় গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। মানবন্ধন থেকে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করে হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধন
সাতক্ষীরা সংবাদদাতাঃ ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে বিএনপির সাবেক জেলা আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকির প্রতিবাদ, গ্রেফতার এবং শান্তির দাবিতে জেলা প্রসশাসক বরাবর স্বারক লিপি প্রদান ও মানব বন্ধন করেছে তৌহিদী জনতার ব্যানারে আলেম ওলামা।
বৃহষ্পতিবার ২৪ এপ্রিল বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে অনুষ্ঠিত বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তরা চেয়ারম্যান আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।
কৃষি কথার উদ্বোধন
চাঁদপুর সংবাদদাতা : তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১দফার ২৭ তম দফা অবলম্বনে নির্মিত কৃষি কথা’র ডকুমেন্টারি উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে চাঁদপুর কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়ার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। কৃষি কথা’র উদ্বোধন করেন সম্মানিত কৃষকবৃন্দ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত কৃষকবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কৃষকবৃন্দ। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
পরিচিত সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত মাদরাসা এডহক কমিটির সভাপতি ঢাকা কমার্স কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসাইন।
মাদরাসা শিক্ষক আব্দুল মিয়ার সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাস্টার ছায়েদুল হক, অভিভাবক সদস্য হুমায়ুন কবির দুলাল, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য শফিকুর রহমান বাবুল চৌধুরী এম.এ, সমাজ সেবক আব্দুল বাতেন বাচ্চু, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জামাল উদ্দিন, নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাঈনুল ইসলাম মজুমদার, মাদরাসা শিক্ষার্থী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
নবজাতকের মরদেহ
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঙ্গিনা থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে হাসপাতালের প্রহরী মজিবুর রহমান হাসপাতালের দেয়াল ও গ্রীল ঘেঁষে ওই সদ্যজাত শিশুকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। ধারণা করা হচ্ছে হাসপাতালে কর্মরত কোন নার্স বা সংশ্লিষ্ট কেউ গর্ভপাত করে নবজাতককে বারান্দার গ্রীল দিয়ে ফেলে দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মাটিতে পুঁতে দেয়ার পরামর্শ দিয়ে থানায় জিডি করেন।
প্রত্যক্ষদর্শী প্রহরী মজিবুর রহমান জানান- আমি রাতে হাসপাতাল পাহারা দেই। সকালে ডিউটি শেষে বারান্দা দিয়ে বের হওয়ার সময় গ্রীলের ফাঁক দিয়ে রক্তমাখা শিশুটির মরদেহ দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। পরে আমি বাসায় চলে যাই।
হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী পূর্ণিমা জানান- আর.এম.ও (আবাসিক মেডিকেল অফিসার) স্যার আমাকে নির্দেশ দিলে আমি শিশুটিকে একটি কার্টুণে করে স্টোর রুমে রাখি। পরের কোন কিছু আমি জানি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মো. দেলোয়ার হোসেন জানান- আমরা থানায় ফোন করার পর পুলিশ হাসপাতালে আসে এবং সব কিছুর খোঁজ খবর নেন। শিশুটি তার মাতৃগর্ভে অনুমান ৩০ সপ্তাহ পূর্ণ হলেও ভূমিষ্ট হওয়ার পূর্ণতা পায়নি। তাই পুলিশ সদ্যজাত শিশুটির মরদেহ থানায় না নিয়ে আমাদেরকে মাটিতে পুতে দেয়ার পরামর্শ দিলে দুপুরে আমরা হাসপাতালের বাগানে মাটি চাপা দিয়ে দেই।
বিনাশ্রম কারাদন্ড
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে বাবুল হোসেন (৪০) নামে এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক বাবুল পঞ্চগড় সদর উপজেলার বেদবাড়ী এলাকার বাহার উদ্দীনের ছেলে।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ৩ টায় পঞ্চগড় পৌরসভার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুপুরে পঞ্চগড় সদরের ফকিরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুলকে মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের সময হাতে নাতে আটক করা হয়।
তাৎক্ষণিক তাকে ভ্র্যামমান আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫ শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অটিজম সচেতনতা দিবস পালিত
লক্ষ্মীপুর সংবাদদাতা : ‘স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার ২২ এপ্রিল সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব রাজিব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসান মোস্তফা স্বপন।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন জনাব আবু হাসান শাহিন,লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রধান সমন্বয় প্রফেসর জে এম ফারুকী।
লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচয় জনাব স্বপন কুমার হালদারের সভাপতিত্ব,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব শরীফ হোসেনের সঞ্চালনায়,
আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলে প্রধান শিক্ষক নাসরিন আক্তার।, লক্ষ্মীপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা,শহর সমাজসেবা ও সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।