জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশিগঞ্জে পিক আপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৪) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার বগাচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। তিনি রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানে করে বকশিগঞ্জ উপজেলা পৌর শহরে যাচ্ছিলেন।পথি মধ্যে বকশিগঞ্জ -রৌমারী মহা সড়কে তিনানী পাড়া নামক স্থানে আসলে বিপরিতগামী একটি পিক আপ ভ্যান সজোরে অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় গুরতর আহত হন অটো ভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন।
পরে স্থানীয়রা বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘষণা করেন্। এসময় ঘাতক পিক আপ ভ্যানটি পালিয়ে যায়।