জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বাদ জুমা বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগরী শাখা।
উক্ত দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাকি, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল প্রধান আব্দুস সবুর সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, রাকিবুল ইসলাম এবং জামায়াত নেতা আব্দুস সালাম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।