জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ও সদর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের শহীদ আসিফ চত্বর (খুলনা রোড মোড়) এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা মশাররফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি রুহুল আমিন, শিবির সভাপতি মেহেদি হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, পৌর সহকারী সেক্রেটারি অ্যাড. আবু তালেব, ছাত্রনেতা আব্দুর রহিম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ।
বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। একই সঙ্গে তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।