বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই জনপদের কল্যাণে সকলকে যথাযথ ভূমিকা রেখে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বির্নিমাণে কাজ করতে হবে। সমাজ জীবনে সর্বক্ষেত্রে রমযানের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে প্রতিফলন ঘটাতে সর্বক্ষেত্রে করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

গতকাল শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার ৮, ৯ ও ১০নং ইউনিয়নের উদ্যোগে উলা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ড. একরাম উদ্দীন সুমন। বক্তব্য রাখেন ডুমুরিয়া ইউজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সনাতনী শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দি ও জেলা উত্তর শিবিরের অফিস সম্পাদক মো. মেমিনুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।