সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড ফৌজদারহাট সলিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগ জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি মো: আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্য বলেন, জামায়াত কর্মীরা নিজেদের মান উন্নয়নের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে কতিপয় রাজনৈতিক দল জামায়াতকে আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে পেশীশক্তি ও অস্ত্র দিয়ে মোকাবেলা করার জন্য হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি তাদের সতর্ক করে প্রত্যেককে এ পথ থেকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান। তিনি বিগত ৯ মে জঙ্গল সলিমপুরে জামায়াত কর্মীদের উপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার ব্যাপারে সীতাকুনড থানায় দায়েরকৃত মামলার সকল আসামীদের/দোষী ব্যক্তিদের অতিসত্বর গ্রেফতারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।