শিক্ষাশিবিরে সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। ছাত্রশিবির যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, গোটা জাতি সেই একই উদ্দেশ্যের সাথে একমত পোষণ করায় ২৪শে’র ৫ আগস্টের মতো বিরাট বিজয় সম্ভব হয়েছে। দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও সন্ত্রাস মুক্ত একদল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব চায়। আর ছাত্রশিবির সেই যোগ্য নাগরিক তৈরির একমাত্র প্ল্যাটফর্ম। তিনি সদস্যদের আদর্শিক মানোন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষাশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। আধিপত্যবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা অঞ্চলের উদ্যোগে তিন দিনব্যাপী “সদস্য শিক্ষাশিবিরÑ২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সদস্য শিক্ষাশিবির শনিবার রাতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। শিক্ষাশিবিরে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহীর ব্যবস্থাপনায় এবং খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসানের পরিচালনায় তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল আউয়াল।

শিক্ষাশিবিরে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।