প্রতি বছরের ন্যায় এবারও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মজিদ বানু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন ময়দানে গত শুক্রবার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, পবিত্র রমযানের সিয়াম সাধনার পর খুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষ্যে মজিদ বানু ফাউন্ডেশন এলাকাবাসীদের জন্য উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এক যুগেরও বেশি সময় যাবৎ আমরা ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র, ঈদ সামগ্রী ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা দিয়ে আসছি। শিঘ্রই শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সহায়তা কর্মসূচী শুরু করা হবে ইনশাআল্লাহ। মানবতার কল্যাণে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা ভালো কাজে সহযোগিতা করো। আমি এলাকাবাসির সহযোগিতা কামনা করি। পরকালের মুক্তির জন্যই আমাদের এ উদ্যোগ। আল্লাহ যেন আমাদের এ প্রচেষ্টা কবুল করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, হাবিবুল হক শরীফ, মোস্তফা রায়হান, আফতাবুল রহমান আকন্দ মাএলানা আব্দুল কদ্দুছ,আজহারুল ইসলাম শাহীন, ইনদাদুল হক, রাশেদুল ইসলাম, মহিউদ্দীন আকন্দ , আব্দুল গনি আকন্দ, জসিম উদ্দীন আকন্দ, নাহিদুজ্জামান আকন্দ, মুয়াজ সাওবান আকন্দসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের পরিচালক এবং কর্মকর্তাবৃন্দ।

মজিদ বানু ফান্ডেশন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্হ্য পুনর্বাসন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, কর্মসংস্থান, গ্রামীণ ও আর্থ-সামাজিক উন্নয়ন,সাহিত্য-সাংস্কৃতিক কর্মসূচীসহ বহুমুখী প্রকল্প হাতে নিয়ে কল্যাণমূলক কাজের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে মজিদ বানু ফাউন্ডেশন। এ বৎসর সহ¯্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।