নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জে ইসামতি নদীর কচুরিপানা অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উঁচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এই মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বক্তার নদীকে ব্যবহার উপযোগী করার জন্য কচুরিপানা অপসারণের গুরুত্ব তুলে ধরেন এরং কচুরিপানা অপসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে কচুরিপানা অপসারণ কমিটির সমন্বয়ক রাশিম মোল্লাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ অশান্তি নদী পরির্দশন করেন। এসময় তারা ইসামতি নদীর উৎপত্তিস্থল সোনাবাজ হতে কাইসাখালী বেড়িবাঁধে দুটি স্লুইস গেট নির্মাণ এর দাবি জানান এবং বেড়িবাঁধ হতে বানদুরা পর্যন্ত কচুরিপানা অপসারণের আহ্বান জানান। এখন নদীতে কচুরিপানা নেই বললেই চলে কিন্তু তিনমাস পরে পুরা নদী কচুরিপানাতে ভর্তি হয়ে যাবে তখন পানি পচে দুর্গন্ধ সৃষ্টি হবে তখন উপজেলার নদী তীরে বসবাসরত মানুষের খুবই দুর্বিষহ অবস্থাতই দিনকাটাতে হয়। এসময় উপস্থিত ছিলেন খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংবাদিক খালিদ হোসেন সুমন, জামায়াতে ইসামী নবাবগঞ্জ উপজেলা পশ্চিমের সেক্রেটারি জেনারেল জননেতা মোস্তাক আহমেদ প্রমুখ।