সিংড়া (নাটোর) সংবাদদাতা : বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক মোঃ হাসানুল হক হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম আসিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
পারভেজ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মানববন্ধন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের