গত মঙ্গলবার ইসলাম প্রচার সমিতির উদ্যোগে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে নওমুসলিম পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মুহাম্মদ আব্দুর রব। এ সময় সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল কালাম পাটওয়ারী, সমিতির সাধারণ সম্পাদক (ভাপ্রাপ্ত) ও সমাজসেবক এডভোকেট জসিম উদ্দিন তালুকদার এবং মো. মোতাহার হোসেনসহ কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নওমুসলিমদের মাঝে ঈদসামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ইসলাম প্রচার সমিতির এমন মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, আমাদের ঈমান আমল বিশুদ্ধকরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিত অর্জন করতে হবে। সমিতির চেয়ারম্যান বলেন, আজকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান আল্লাহর খাস মেহেরবানি। প্রেস বিজ্ঞপ্তি।