কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : মু. আতাউর রহমান সরকাকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার ব্রাক্ষণবাড়িয়ায় এক ইউনিয়ন ও দায়িত্বশীল সমাবেশে দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
সাবেক এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি লেখালেখি, সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখছেন তিনি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। বর্তমানে একটি নিউজ পোর্টালের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি । আসন্ন নির্বাচনে জামায়াত তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে।