গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত অফিস ভাংচুর ও লুটপাটসহ গোবিন্দগঞ্জের সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ২শ’ ২১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে জামায়াত নেতা আজাদুল ইসলাম।
গোবিন্দগঞ্জের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ও আব্দুল লতিফ প্রধান, শীর্ষ সন্ত্রাষীসাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু সাবেক ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আনোয়ারুল ইসলাম প্রধান, খ.ম সাজু, মাসুদ আলম মন্ডল, তৌকির হাসান রচি ও আতিকুর রহমান আতিক, সাবেক পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, জয়নাল আবেদীন, মিজানুর রহমান রিপন, মাসুদ রানা বাপ্পি ও মাজেদুল ইসলাম, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান আজাদ, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি মোয়জ্জেম হোসেন, ফ্যাসিষ্ট সরকারের অন্যতম দোসর ভিন্ন মামলার আসামরায়হান মোস্তফা কামাল সুমন, বিগত সরকারের আমলে বিভিন্ন অপকর্মের হোতা ও একধিক মামলার আসামী শাহ আলম সাজু সহ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ২শ’২১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।