চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের মোঃ বদরুল আলম উমায়ের(২৪) নামে একজন কুরআনে হাফেজের মৃত্যু হয়েছে।ইন্নালিল্লাহি...রাজিউন।তিনি চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মোঃ আবুল কালামে ২য় পুত্র।তিনি মাধবপুর উপজেলার সালেহাবাদ দাখিল মাদরাসার হিফজ শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারসূত্রে জানা যায়,বুধবার তারাবীর নামাজে ইমামের দায়িত্ব পালন শেষে সালেহাবাদ মাদরাসা থেকে মোটরসাইকেল যোগে ঈদুল ফিতরের কেনাকাটার জন্য মাধবপুর বাজারে যান হাফেজ উমায়ের। সেখান থেকে রাত সাড়ে ৯টায় কেনাকাটা শেষে পুনরায় মাদরাসায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দেয়।এসময় উমায়ের গুরুতর আহত হলে তাকে ঢাকা নেয়ার পথে বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় ইন্তিকাল করেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় চুনারুঘাটের চাটপাড়া মাদরাসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন চুনারুঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম,খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করিম,সালেহাবাদ দাখিল মাদরাসার সুপার আবুল কালাম ওবায়দুর রহমান সহ শতশত মুসল্লীয়ান।