আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে সম্প্রতি হাসপাতাল চত্ত্বর থেকে নার্সদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল চত্বও থেকে শুরু হয়ে সাতরাস্তা, বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার, রয়েল মোড়সহ শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের নতুন ভবনে কনসালটেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মো. ইলিয়াস। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন প্রশাসনিক কর্মকর্তা শেখ গোলাম ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং পেশা একটা মহৎ কাজ, এটি শুধু নাসিং পেশা নয় বরং মানব সেবা। এ কাজের সাথে অন্তর্ভূক্ত হতে পেরে আমাদের খুশি হওয়া উচিৎ। আমাদেরকে রোগীদের সঠিকভাবে সেবা ও সার্ভিস দিতে হবে যাতে তারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। অনুষ্ঠানে নার্সদের প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।