গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার (পলো শার্ট) বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শেখ ফরিদ, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল মাহমুদ চিনু, গোবিন্দগঞ্জ পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হাসান সাইদ তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।