রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে মঞ্জু রানী (৬০) নামে এক হিন্দু মহিলাকে কুপিয়ে স্বর্নালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রামগতি পৌরসভা ছাত্রলীগ কর্মী মহিন উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় মঞ্জু রানী বাদী হয়ে রামগতি থানায় মহিনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মহিন রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর গ্রামের ছেরাজল হক (ছেরু হাওলাদার) বাড়ির তোফায়েলর ছেলে। গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব -৩ ও র‌্যাব-১০, রবিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কেরানিগঞ্জ থেকে মহিনকে গ্রেপ্তার করে সোমবার রামগতি থানায় সোপর্দ করে। ৬মে মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত সোপর্দ করা হয়।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিন ডাকাতির ঘটনায় জড়িত থাকার করা স্বীকার করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে এসময় ৭ দিনের রহিমা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।