মহেশখালী-কুতুবদিয়ার জনগণ, কক্সবাজার জেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডঃ এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ। তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় বলেন, বিশ্ব মুসলমানদের সর্বোচ্চ উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও কঠিন ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য লাভের সর্বোচ্চ চেষ্টা করেছে মুসলিম সমাজ। দীর্ঘ এক মাস কঠিন সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দে উদ্ভাসিত। ছোটদের ঈদ আনন্দ অন্যরকম। ভ্রাতৃত্ব ও ভালবসায় উদ্বুদ্ধ হয়ে গরিব-দুঃখী, উঁচু-নিচু সব ভেদাভেদ ও বিবেদ ভুলে একে অপর কে বুকে টেনে নেয় এটাই হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা।
ডঃ হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘদিন আমরা অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি। কারন রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিস্ট শক্তি জাতির উপর চেপে বসেছিল। যেটা সরাতে প্রায় দুই হাজার তাজা জীবন উৎসর্গ এবং তিন হাজারের বেশি ভবিষ্যৎ প্রজন্ম আহত ও পঙ্গুত্ব বরন করতে হয়েছে। আজকে তাদের পরিবারে কী সেই ঈদের আনন্দ আছে? হামিদুর রহমান আযাদ জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের পরিবারের খোঁজ খবর ও পাশে দাড়াতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
ডঃ হামিদুর রহমান আযাদ আরো বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা আত্মীয়- স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু- বান্ধব সকলে একে অপরের সহযোগী হিসেবে আনন্দ উপভোগ করব। পবিত্র রমযান মাস শেষে বিশ্বের সমস্ত মুসলিম সমাজ উৎসাহ উদ্ধিপনা নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো ঠিক তখনই মুসলিম সমাজের চির শত্রু ইয়াহুদী সম্রাজ্যবাদ ইজরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরহ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে চলেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার সহ বিশ্বের কয়েকটি দেশে মুসলিম সমাজ নির্যাতনের শিকার আমরা তার তীব্র নিন্দা জানাই, নিরহ মজলুম ফিলিস্তিনিদের পাশে থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি যেনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইজরায়েলের পতন হয়।
ঠিক তেমনি আমাদের প্রিয় জন্মভূমিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা , সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্টার আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই আসুন ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে বৃহত্তর ইসলামী আন্দোলনে শরিক হয়ে পরকালীন মুক্তির পথ সুগম করি এবং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।