শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সকল চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

সিভিল সার্জন ডাক্তার। শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, বিএমএ এর মাগুরা শাখার সভাপতি ডা. আলিমুজ্জামানসহ অন্যরা।

জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক মাগুরায় অবস্থিত তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।