তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী কাজের অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলার উদ্যোগে মাছিমপুর, আসমানিয়া বাজার এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকাল থেকে দিনব্যাপী পরিচালিত গণসংযোগ শেষে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার সামীম সরকার বিজ্ঞ।

এ সময় -ইঞ্জিনিয়ার সামীম সরকার বিজ্ঞ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতী গণসংযোগ পক্ষের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচী উপলক্ষে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। তিতাসের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা মাছিমপুর ও আসমানীয়া বাজার। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই মাছিমপুর ও আসমানীয়া অঞ্চল। তারই অংশ হিসেবে এখানে আমরা গণসংযোগ করি।

নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে,তাদেরকে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক ব্যাবসায়ী ফরম ফিলাপ করেন সবশেষে শতাধিক লোকের উপস্থিতিতে একটি দাওয়াতী সভায় মিলিত হন।

উক্ত গণসংযোগে ব্যবসায়ী ফোরামের সভাপতি ছবির হোসেন বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারির শাহাদাৎ হোসাইন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেনসহ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে দাওয়াতী পক্ষ উপলক্ষে দাওয়াতি সভা, শিক্ষা শিবির, শ্রমিকসমাবেশ,গণসংযোগ,পরিচিতি ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায়

আশাশুনি সদর বাজার চাঁদনী চত্বরে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হাই’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,ডাক্তার বিল্লাল হোসেন প্রমুখ। দাওয়াতি সভা শেষে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ গণহারে সমার্থক ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এদিকে উপজেলার বুধহাটা বাজার প্রাণকেন্দ্রে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক উপজেলা ভাই চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম। এ সময় ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ,ওয়ার্ড সভাপতি আবুল কালাম,ডাঃ আবু জাহাম,আক্তারুল ইসলাম,ইশার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রীউলা ইউনিয়নের পুইজালা বাজারে দাওয়াতী সভায় ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুল ইসলামের সঞ্চালনয় বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক,মাওঃ নূরুল আবছার মুর্তাজা,মাছুম বিল্লা খান প্রমুখ। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও অনুরূপ দাওয়াতি সভা,গণসংযোগ,পরিচিত ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সাদুল্লাপুর

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলার নলডাংঙ্গা ইউনিয়নে দাওয়াতি গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে জামায়াতের দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়। দাওয়াতি গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। নলডাঙ্গা ইউনিয়ন সভাপতি আল আমিনসহ টিম সদস্যবৃন্দ।

কালাই (জয়পুরহাট): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপজেলার ০৫ ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য ও তিন দফা দাওয়াত ও চারদফা কর্মসূচির সাথে যেসব জনসাধারণ একমত পোষণ করছে তাদের কে জামায়াতের সমর্থক ফরম পূরুনের মাধ্যমে সংগঠনের দিকে আহ্বান করছেন বলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান জানিয়েছেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি, সহকারী অধ্যাপক আব্দুল আলীম জানান প্রতিদিন সকাল-সন্ধারাত পর্যন্ত জামায়াতের কর্মীগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগঠনের ছায়াতলে মানুষকে ডাকছে। উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা বলেন উপজেলা জামায়াতের কর্মীরা সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শক্রমে প্রতিটি বাড়ী বাড়ী জামায়াতের দাওয়াতি পক্ষ পালনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা জামায়াতের উলামা পরিষদে সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মোজাফফর হোসেন আহম্মেদাবাদ ইউনিয়নের আমীর মাওঃ মোঃ গোলাম আজম ও সেক্রেটারি মোঃ খলিলুর রহমানের সমম্বয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে দাওয়াতি কাজ শেষে আলোচনা সভা, পথসভা চালিয়ে যাচ্ছে।

গাইবান্ধা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় দাওয়াতী কর্মসূচি উপলক্ষে দাওয়াতী অভিযান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দাওয়াতী সাধারণ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘুড়িদহ ইউনিয়ন শাখার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও জামাতে ইসলামের নেতা হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ী আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে গুর“ত্বপূর্ণ বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আমীর ইব্রাহিম হোসেইন, আব্দুল গফুর সরকার, মাওঃ আব্দুল হামিদ প্রধান, কামাল পাশা মন্ডল প্রমুখ।

কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া ও যশোরের শার্শা উপজেলার যৌথ উদ্যোগে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ই এপ্রিল রবিবার বাদ মাগরিব উপজেলার বাগুড়ী কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাজান কবীর ও শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আনজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ কলিমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য তালা-কলারোয়া আসনের নমীনি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান।