লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রা নাপিত বাড়ী ব্রীজ থেকে ১৫০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ জহুর আল জহির আলম(৩৭) ও নুর বেগম(৩০)নামের এক দম্পতিকে আটক করেছে লৌহজং থানা পুলিশ। লৌহজং থানার ওসি হারুন অর রশিদ জানান রোববরা দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানা পুলিশের একটি টিম তাদেরকে আটক করে তল্লাশী চালায়। এ সময়ে আটককৃতদের কাছ থেকে ১৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ২ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।