সাভার সংবাদদাতা: আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে লাশ আগুন দিয়ে পুড়িয়ে পালিয়েছে স্বামী। গতকাল রবিবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার ভাড়াবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে স্ত্রী রোকসানা আক্তারকে কুপিয়ে হত্যা করে লাশ ওড়না দিয়ে পেচিয়ে লাশে আগুন ধরিয়ে পালিয়ে যায় স্বামী বাবু ডাক্তার। পরে প্রতিবেশীরা খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে সকালে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নির্মম এই হত্যাকা-ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এঘটনায় আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, হত্যাকারী স্বামীকে আটকের চেষ্টা চলছে।